ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

    রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহ পার না হতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ২৯টি বসতঘর। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নং ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার ১৬ নং ও ২ জানুয়ারি ২ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসে এটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ