ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৩৮ হাজার শিক্ষক নিয়োগে তিন শর্ত

    ৩৮ হাজার শিক্ষক নিয়োগে তিন শর্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার ৩৮ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই সিদ্ধান্তে নিয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    তবে এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান জানিয়েছেন নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।


    শর্তগুলো হলো :

    ১. নিয়োগের সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের ব্যাপারে সংশ্লিষ্ট এজেন্সির দেওয়া ভেরিফিকেশনে কোনো আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে ওই সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

    ২. প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে তা মন্ত্রণালয়কে জানাতে হবে।

    ৩. বিরূপ মন্তব্য-সংশ্লিষ্ট শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে জানাতে হবে।

    এর আগে গতকাল (১৭ জানুয়ারি) সোমবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন বলেছেন, ‘কোনো ব্যক্তিকে নিয়োগের পর যদি তার বিরুদ্ধে পুলিশ ভেরিফিকেশনে আপত্তিকর কিছু আসে, তবে তাদের নিয়োগ বাতিল হবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএকে নির্দেশনা দেওয়া হবে।

    উল্লেখ্য,গত বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ