ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফেসবুক ‘মৃত’ দেখাচ্ছে তসলিমা নাসরিনকে

     ফেসবুক ‘মৃত’ দেখাচ্ছে তসলিমা নাসরিনকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে 'মৃত' দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে এমনটি দেখা যায়।

    সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয় ।

    ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

    এর আগে সোমবার (১৭ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দেন তসলিমা।সেখানে নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করেন। ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখায় ফেসবুক।

    কেউ মারা গেলে তার ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করতে হলে ফেসবুক কর্তৃপক্ষ বরাবর ফরম পূরণ করে আবেদন করতে হয়। ওই আবেদন যাচাই করে পদক্ষেপ নেওয়া হয় ফেসবুকের পক্ষ থেকে। তবে তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ