ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দাম বাড়ার কারণ জানে না বিএসসি

    দাম বাড়ার কারণ জানে না বিএসসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্বাভাবিক হারে দাম বাড়ার কোনো কারণ জানা নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। বুধবার (১৯জুনায়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।

    ডিএসইর পক্ষ থেকে কারণ জানতে চেয়ে ১৮ জানুয়ারি চিঠি দেওয়া হয়। তার জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন বৃদ্ধির পেছনে কোম্পানির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

    গত ২৩ ডিসেম্বর থেকে অস্বাভাবিক হারে বাড়ছে বিএসসি শেয়ারের দাম। ওইদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৪৯ টাকা ৪ পয়সায়। গতকাল (১৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৫ টাকা ৭ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দাম প্রায় তিনগুণ বেড়েছে। এই দাম বাড়ার পেছনে কারসাজি দেখছেন বিনিয়োগকারীরা।

    ১৯৭৭ সালে তালিকাভুক্ত সরকারি এই কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি। শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

    কোম্পানিটির ৫২ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। বাকি শেয়ারের ২৪ দশমিক ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৩ দশমিক ৬০ শতাংশ সাধারণে বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ