ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে, সতর্ক থাকবেন

      করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে, সতর্ক থাকবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সতর্ক থাকবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন। যে সম্মান ’৭১ এ পেয়েছি, আবার যে সম্মান ’৭৫ এ হারিয়েছি, সেই সম্মান আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। তাই এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না বলে মনে করেন প্রধানমন্ত্রী।

    বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিএসসিএসসি কোর্স ২০২১-২০২২ এর গ্রাজুয়েশন সেরেমনিতে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, ‘‘আমি বিশ্বাস করি, আজ সত্যিই জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন- ‘একদিন বিদেশি বন্ধুরা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসবে।’ তাই হয়েছে। আমাদের ডিএসসিএসসি আন্তর্জাতিকভাবেও এক অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বিদেশি প্রশিক্ষণার্থীরাই আমাদের শুভেচ্ছা দূত।’’

    তিনি বলেন, ‘এক সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে নেতিবাচক কথা ছিল। অবশ্য এখনও কিছু কিছু লোক আছে, আমাদের দেশের বদনাম করতেই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখিয়েছি, তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

    দেশের মর্যাদা ধরে রাখতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘ঠিক ’৭১ এর মুক্তিযুদ্ধের পর যে সম্মান আমরা পেয়েছিলাম। আবার ’৭৫ এর ট্রাজেডির পর যে সম্মান হারিয়েছিলাম। আজ আবার সেই সম্মান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা পেয়েছে।’

    গ্রাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কোর্সে আপনারা সামরিক জ্ঞান ও জাতীয়-আন্তর্জাতিক উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এ জ্ঞান আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। আমি চাই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। এজন্য পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি। যাতে প্রতিটি সদস্য সমানতালে আন্তর্জাতিক পর্যায়ে চলতে পারে।’

    শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই। ২০৭১ সালে আমরা স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব। আমার একটাই আবেদন নতুন অফিসারদের কাছে। উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে কাজ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। সবসময় মাথা উঁচু করে চলতে হবে এবং দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হতে হবে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ