ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে

    সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তাকে সেখানে ভর্তি করা হয় বলে গনমাধ্যমকে নিশ্চিত করেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

    বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শফিক আহমেদের ছেলে বলেন, ‘আব্বা রুটিন চেকআপের জন্য গতকাল রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছিলেন। সেসময় কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে আনা হয়েছে। তিনি এখন ভালো আছেন। তার চিকিৎসা চলছে। তিনি দেশের সবার কাছে দোয়া চেয়েছেন।’

    ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ