ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'স্বেচ্ছায়' করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন গায়িকা

    'স্বেচ্ছায়' করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন গায়িকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বেচ্ছায় করোনা আক্রান্ত হয়ে চেক রিপাবলিকের এক গায়িকার মৃত্যু হয়েছে। ৫৭ বছর বয়সী হানা হোর্কা নামের ওই গায়িকা মহামারী করোনাভাইরাসের টিকা নিতে অনিচ্ছুক ছিলেন। ছেলে ও স্বামী করোনায় আক্রান্ত হওয়ার পরও তিনি তাদের সঙ্গে থেকেছেন। আইসোলেশনে যাননি।

    হানার ছেলে জ্যান রেক জানান, মা করোনায় আক্রান্ত হন ইচ্ছে করেই। নির্দিষ্ট কিছু জায়গায় যেতে রিকোভারি পাস পেতে চাইছিলেন তিনি। এ কারণেই তিনি এমনটা করেছিলেন।

    রেক ও তার বাবা দুজনেই করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু বড়দিন উপযাপনের সময়টায় তারা করোনায় আক্রান্ত হন। রেকের মা করোনার টিকা না নিয়ে ওই ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়ে উঠতে চাইছিলেন।কারণ চেক রিপাবলিকে জনসমাগমপূর্ণ জায়গায় যেতে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ অথবা সাম্প্রতিক সময়ে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।  


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ