ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর

    নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ড. হাছান মাহমুদ বলেন, দেশে যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেগুলো বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এইসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু কোন কোন জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় যা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়, যা সম্প্রচার নীতিমালার পরিপন্থী। তাই এ ব্যাপারে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

    হাছান মাহমুদ বলেন, গত বছর থেকে তারা যেভাবে ক্লিন ফিড বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে এটা প্রশংসার। গত বছরের পহেলা অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনো তাদের সে ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ