ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ছেলের হাতে বাবা খুন

    দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ছেলের হাতে বাবা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ছেলের হাতে প্রাণ হারিয়েছেন সাজ্জাদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ। বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নগরীর দামকুড়া থানার পাটনিপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ছেলে স্বপনকে (৩২) আটক করেছে পুলিশ।

    জানা যায়, গলা কেটে বাবাকে হত্যার পর মরদেহ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন স্বপন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে এই কাণ্ড ঘটান স্বপন। পরদিন থানায় নিয়ে বাবা নিখোঁজ জানিয়ে পুলিশের সহায়তা চান তিনি। সন্দেহ থেকে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য।

    নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, ঘুমন্ত বাবাকে প্রথমে মুখে প্লাস্টিক দিয়ে শ্বাসরোধের চেষ্টা চালান স্বপন। ব্যর্থ হয়ে পরে চাকু দিয়ে বাবার গলা কাটেন। পরে মরদেহ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

    তিনি আরও জানান, পরদিন স্বপ্ন নিজেই থানায় যান। বাবাকে পাওয়া যাচ্ছে না মর্মে পুলিশকে জানান। ওই সময় তার কথাবার্তায় অসংলগ্নতা পায় পুলিশ। জেরার মুখে বাবাকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টার কথা স্বীকার করেন স্বপন। পরে ওই রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপন স্বীকার করেছেন, বছরখানেক আগে তার মা মারা যান। এরপর থেকেই বাবা দ্বিতীয় বিয়ের জন্য উঠে পড়ে লাগেন। সম্পত্তি বেহাত হবার শঙ্কায় বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি জানান স্বপন।

    এনিয়ে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে বাবাকে হত্যা করেন ছেলে। এই ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নগর পুলিশের মুখপাত্র। 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ