ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ভোলায় ৫ মণ জাটকাসহ ৩২ জেলে আটক

     ভোলায় ৫ মণ জাটকাসহ ৩২ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ করায় বিপুল পরিমাণ জাটকাসহ ৩২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় জেলেদের কাছ থেকে ২০০ কেজি অর্থাৎ ৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

    দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন বুধবার রাতে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ সদস্যসহ দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ মণ জাটকাসহ ৩২ জেলেকে আটক করা হয়।

    পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২ জেলেকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

    উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ