ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • র‌্যাবের ভালো কাজ তাদের চোখে পড়ে না’

    র‌্যাবের ভালো কাজ তাদের চোখে পড়ে না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘র‌্যাব যারা তৈরি করেছে তারাই এখন র‌্যাবের সমালোচনা করছে। দুস্কৃতকারীরা যদি পুলিশের ওপর আক্রমণ করে তবে পুলিশ আত্মরক্ষার ব্যবস্থা নেবে। বিশ্বের সব দেশেই এনকাউন্টার হয়।’ এমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

    এ সময় র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘র‌্যাব যে ভালো কাজ করছে সেগুলো তাদের চোখে পড়ে না। র‌্যাব জঙ্গি দমন করছে, মাদক কারবারিদের ধরছে, সীমান্তের অপরাধ দমনেও কাজ করছে। সুন্দরবনকে আমরা দস্যুমুক্ত করেছি। ৯৯৯ সেবা দিচ্ছি। এতে নাগরিকরা উপকৃত হচ্ছেন।’

    র‌্যাবের সৃষ্টি রাজনৈতিক কারণে হয়েছিল কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সে বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দিলাম।’

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে যেখানে দেখতে চেয়েছিলেন, আমরা এ বাহিনীকে সেই মর্যাদায় নিয়ে যেতে পেরেছি। তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে।’

    জেলা প্রশাসকদের তরফ থেকে জুয়া আইনে শাস্তি বাড়ানোর আবেদন জানানো হয়। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনটি ব্রিটিশ আমলে করা। কবে, কোথায়, কে করেছিল জানি না। তবে এ আইনে শাস্তি বাড়াতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে। এটা হালনাগাদ করতে বলেছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ