ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক 
  • বরিশালে অর্পিত সম্পত্তি ফিরে পেতে অবস্থান কর্মসূচি

    বরিশালে অর্পিত সম্পত্তি ফিরে পেতে অবস্থান কর্মসূচি
    ছবি : অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর মৌজায় পৈত্রিক সম্পত্তি শ্রেণি পরিবর্তন না করা এবং পুকুর ভরাট বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিক কল্যাণ কুমার চন্দ। গতকাল সোমবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে নিজের দুই সন্তান নিয়ে তিনি এই অবস্থান কর্মসূচি পালন করেন।

    বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপিতে তিনি বলেন, "২০১২ সালে আমার সম্পত্তি ভিপি তালিকাভুক্ত হিসেবে "ক" গেজেটে প্রকাশিত হয়। পরবর্তীতে আমি আমার সম্পত্তি অবমুক্তির জন্য জেলা অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনালে মামলা দায়ের করি। যার নম্বর ভিপি ১৩/ ২০১৪। ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় উক্ত সম্পত্তিতে থাকা একটি বৃহৎ পুকুর দখলদাররা বালু দিয়ে ভরাট করে আরো

    কিছু দখলদার সেখানে দখল নেয়ার জন্য আপনার সদয় অনুমতি পত্র হাসিল করেছে মর্মে জানিতে পারিলাম।

    লিখিত ওই স্মারকলিপিতে তিনি আরো বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত) ২০১৩ অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা ২০১২ মোতাবেক আইনের ৩৬ ধারায় বলা আছে, অর্পিত সম্পত্তি শ্রেণী পরিবর্তন যোগ্য নয়। কোন ইজারাকৃত অর্পিত সম্পত্তি ইজারা গ্রহীতা যদি শ্রেণি পরিবর্তন করে তবে তার ইজারা বাতিল হয়ে যাবে। সাংবাদিক কল্যাণ কুমার চন্দ জানান, যেহেতু আমার মামলা চলমান রয়েছে এবং মামলা বিচার কার্য শেষ হয়নি। লিজগ্রহণকারীরা আমার উক্ত সম্পত্তির বেআইনিভাবে কোন অবস্থাতেই আকার পরিবর্তন করতে পারবেনা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ