ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২২৭৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত

    ২২৭৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের আরা ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
    বৃহস্পতিবার মাউশির মহাপরিচালকের (চলতি দায়িত্ব) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

    মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপ-পরিচালকরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন জানিয়েছেন, নিয়মিত এমপিও বৈঠকে স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ১০ হাজার আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১ হাজার ৮৩০ জন এবং কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। যেসব আবেদনে অসঙ্গতি ছিল, সেগুলো আরো যাচাই-বাছাই করে পরের সভায় তোলা হবে।

    নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ