ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পুনর্নিরীক্ষার ফল : দাখিলে ফেল থেকে পাস করল ৬৭ শিক্ষার্থী

    পুনর্নিরীক্ষার ফল : দাখিলে ফেল থেকে পাস করল ৬৭  শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

    প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মাদরাসা বোর্ডে ফেল করা ৬৭ জন শিক্ষার্থী পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন পরীক্ষার্থী। পরিবর্তন হয়েছে ৯৪ জন পরীক্ষার্থীর ফল।

    মাদরাসা বোর্ডের ৬ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী ৯ হাজার ৪৩৭টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। এদের মধ্যে ১৫ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। মোট ৯৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

    জানা গেছে, করোনার কারণে দেড় বছর ক্লাস না হওয়ায় গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পর দিন (৩১ ডিসেম্বর) থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৬ জানুয়ারি।

    ফল প্রকাশের দিনের হিসেব অনুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

    ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৪.০৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯২ হাজার ৩১২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৬২৫ জন।

    মাদরাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।

    আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ