ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

    সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘায় মসজিদে সিজদারত অবস্থায় আনজের আলী (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আনজের আলী ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুঘন্ড গ্রামের মৃত ইয়াসিন আলী ব্যাপারির ছেলে।

    শুক্রবার পদ্মার চরের কালিদাসখালী জামে মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় তিনি মারা যান।

    জানা গেছে, স্ত্রীর বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী পদ্মার চরে যান আনজের আলী। বিকালে ওই আত্মীয়কে দাফন করা হয়। পরে আনজের আলী ওই আত্মীয়র বাড়িতে থেকে যান। এশার নামাজের সময় হলে তিনি মসজিদে যান। এশার চার রাকাত ফরজ নামাজ চলাকালীন সময় হঠাৎ তিনি মৃত্যুর কলে ঢলে পড়েন।

    এশার নামাজের দায়িত্বে থাকা ইমাম আবদুল কুদ্দুস বলেন, আনজের আলী এশার নামাজ আদায়ের জন্য মসজিদে আসেন। এশার চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাতে তিনি আর উঠে দাঁড়াননি। নামাজের সালাম শেষে দেখি তিনি মারা গেছেন।

    এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, আনজের আলী প্রায় ২৫ বছর আগে ওই পদ্মার চরে বসবাস করতেন। নদী ভাঙনের কারণে তিনি নবাবগঞ্জ উপজেলার বালুঘন্ড গ্রামে চলে যান। আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে দাফন কাজে আসেন। কিন্তু তিনিই পরে নামাজরত অবস্থায় মারা যান। 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ