ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফের পূর্ণিমার করোনা পজিটিভ

    ফের পূর্ণিমার করোনা পজিটিভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড-টলিউডের পর করোনার তৃতীয় ঢেউ এবার ঢালিউডে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা। শনিবার ফেসবুকে ছোট্ট একটি পোস্ট দিয়ে অভিনেত্রী নিজে এ খবর শেয়ার করেছেন।

    ফেসবুক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, ‘কোভিড পজিটিভ।’ সঙ্গে দিয়েছেন মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি। নায়িকা জানান, গত সপ্তাহে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি পরীক্ষা করান। শনিবার হাতে পেয়েছেন পজিটিভ রিপোর্ট।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা আরও জানান, আপাতত তিনি নিজ বাসাতে আইসোলেশনে রয়েছেন। বিশ্রাম করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য সহকর্মী ও অনুরাগীদের কাছে তিনি দোয়াও চেয়েছেন।

    এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। দেড় বছর বাদে আবারও তার শরীরে থাবা বসাল মহামারি এই ভাইরাস। তবে শুধু পূর্ণিমা নন, সম্প্রতি ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিনও করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান সোশ্যাল মিডিয়ায়।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ