ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে শিল্পায়ন বাড়ানোর চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী

    দেশে শিল্পায়ন বাড়ানোর চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি নতুন-নতুন কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়ন বাড়ানোর চেষ্টাও চলছে। কোভিডের সময়েও কিন্তু আমরা বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

    শিল্পমন্ত্রী শনিবার নরসিংদী জেলার বেলাবতে পাঁচটি রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে রাজধানী থেকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
     
    শিল্পমন্ত্রী বলেন, নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে বেলাব তথা নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে ভূমিকা রাখবে।

    বেলাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, যে পাঁচটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে ‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আওতায় চারটি রাস্তার উন্নয়ন কাজ এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় একটি রাস্তা রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ