ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উত্তরায় সরকারি প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য

     উত্তরায় সরকারি প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তরায় রাজউকের প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য। প্লটে স্থাপনা গড়ে তুলে ভাড়ার বিনিময়ে মাসে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোর গ্যাং গড়ে তুলে ফুটপাত, রেস্তোরা, হাসপাতালে চাঁদাবাজিসহ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে চক্রের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে এসব অপকর্ম।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদ সড়ক। রাস্তার দু’পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের আবাসিক ও বাণিজ্যিক মিলে ২৮টি প্লট খালি রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি এসব প্লট দখলে নিয়েছে স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলাম ও তার সহযোগীরা। গড়ে তোলা হয়েছে বেশকিছু স্থাপনা। যেখান থেকে প্রতি মাসে ৫৪ লাখ টাকার বেশি ভাড়া তোলা হয়। স্ট্যাম্পে চুক্তিনামাসহ বেশকিছু অভিযোগের প্রমানও মিলেছে আরটিভি টিমের অনুসন্ধানে।

    কেবল প্লট দখলই নয়, কিশোর গ্যাং ও নিজস্ব বাহিনীর মাধ্যমে, ফুটপাত হোটেল থেকে শুরু করে আবাসিক প্লটে চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসি। অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় কাউন্সিলরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    সরকারি প্লট দখলের ঘটনায় হতবাক খোদ রাজউক চেয়ারম্যান আমিন উল্লাহ নূরী। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

    এদিকে রাজউকের প্লট দখল করে যারা উত্তরায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে, তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ