ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ধর্ষণ করতে যাওয়ায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

     ধর্ষণ করতে যাওয়ায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণ করতে যাওয়ার অভিযোগে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন গৃহবধূ ও তার স্বজনরা।

    রোববার (২৩ জানুয়ারি) সকালে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২৩ জানুয়ারি) সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

    এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ওই গৃহবধূর ঘরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধর্ষণ থেকে বাচঁতে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই গৃহবধূ ও তার স্বজনরা।

    আহত যুবক উপজেলার সনমান্দী ইউনিয়নের বাসিন্দা।

    লিখিত অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, তার স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তাদের প্রতিবেশী যুবক দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্তকে বারবার সতর্ক করা হয়েছে। গত শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে অভিযুক্ত যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূকে জাপটে ধরলে তার মেয়ে, মেয়ের জামাতা একত্রিত হয়ে যুবককে ধরে বেঁধে ফেলেন। এরপর ব্লেড দিয়ে গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন।

    এদিকে গোপনাঙ্গ হারানো যুবক ধর্ষণ করতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শত্রুতার জেরে কৌশলে তাকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ