ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাঁওড়ে নৌকাডুবি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার

    বাঁওড়ে নৌকাডুবি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেণীপুর বাঁওড়ে নৌকাডুবির ঘটনায় বাদল গোলদার (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।

    শনিবার রাত সাড়ে ৯টার উপজেলার বেণীপুর বাঁওড়ে এ ঘটনা ঘটে।

    নিহত বাদল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে। তিনি পেশায় নৈশপ্রহরী ছিলেন।

    জানা যায়, বাদল গোলদার সম্প্রতি বেণীপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেন। বাদল অন্যান্য দিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্যান্য প্রহরীর সঙ্গে একটি ইঞ্জিনচালিত নৌকায় বাঁওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। তাদের নৌকাটি হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যান বাদল। পরে বেণীপুর গ্রামের মানুষ বাঁওড়ের পানি থেকে বাদলের লাশ উদ্ধার করেন।

    সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ