ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • একাদশে ভর্তির ফল প্রকাশ ২৯ জানুয়ারি

    একাদশে ভর্তির ফল প্রকাশ ২৯ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি। ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লাখ শিক্ষার্থী।

    একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে রোববার সকালে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

    রোববার সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত জমাকৃত আবেদনের তথ্য দিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করছেন। একাধিক কলেজে আবেদন করায় মোট আবেদনের সংখ্যা ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৫টি।

    তিনি জানান, আজ রাত ১২টায় প্রথম ধাপের আবেদন শেষ হবে। আবেদনগুলো নিশ্চয়ন করে ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি। এরপর আবার দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে।

    উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত গত ৮ জানুয়ারি। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি (রাত ১২টা) পর্যন্ত।

    আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ