ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • আগৈলঝাড়ায় নববধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় নববধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় শনিবার রাতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।এ ঘটনায় কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা ও কিশোরীর মা রোকেয়া বেগমের দায়ের করা মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গত চার মাস পূর্বে বাদীর মেয়ে মেঘলা আক্তার ইতি (১৭)এর সাথে একই উপজেলার পাশ^বর্তী যবসেন গ্রামের জাহাঙ্গীর পাইকের কলেজ পড়ুয়া ছেলে শিহাব হোসেন পাইক (১৯) ওরফে ধলুর সাথে চার মাস পূর্বে বিয়ে হয়।

    বিয়ের কিছুদিন যেতে না যেতেই কারনে-অকারনে ইতিকে মারধর শুরু করে শিহাব। ইতি বাদীকে ফোনে ঘটনা জানালেও সংসারের স্থায়ীত্বর জন্য বাদী সব মেনে নিতে বলেন।

    ইতির ভাই নয়ন সরদার বলেন, ঘটনার দিন শনিবার বিকেলে ইতি প্রাইভেট পড়ে বাড়ি যাবার সময় উপজেলা সদরে বসে স্বামী শিহাবের সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যর সৃষ্টি হয়। ওই রাতে ইতি তার স্বামীকে ফোনে তারাতারি বাড়ি যেতে বললে স্বামী বাড়ি না গিয়ে উল্টো ইতিকে চরমভাবে গালমন্দ ও দুর্ব্যবহার করে। স্বামীর গালমন্দ শুনে রাতে ঘরের আড়ার সাথে ইতি গলায় ফাঁস দেয়। ইতিকে ফাঁস দেয়া অবস্থায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন ইতিকে মৃত ঘোষণা করেন।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান,  পুলিশ অভিযুক্ত স্বামী শিহাবকে গ্রেপ্তার করে রোববার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ