ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • বরিশালে ঢাকা জর্দা তৈরী করায় ২ লাখ টাকা জরিমানা

    বরিশালে ঢাকা জর্দা তৈরী করায় ২ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে উৎপাদিত জর্দায় ঢাকা জর্দার কৌটা ও মোড়ক লাগিয়ে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর।

    রোববার (২৩ জানুয়ারি) দুপু‌রে নগরীর দফতরখানা এলাকায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর অ‌ভিযান চালিয়ে এই জরিমানা করে। 

    এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সো‌য়ে‌ব জানান, দফতরখানা এলাকার দুলাল কেমিকেল ওয়ার্কস নকল ঢাকা জর্দা প্রস্তু‌ত করছিল। সেখা‌নে নকল মোড়ক ও কৌটাসহ জর্দা প্রস্তু‌তে ব্যবহৃত সব কিছুই পাওয়া গেছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    তিনি আরও বলেন, ফজলুল হক অ্যাভি‌নিউতে মে‌হে‌ন্দিগঞ্জ দ‌ধিঘ‌রে প‌ণ্যের মোড়‌কে উৎপাদন ও মেয়া‌দের তা‌রিখ না থাকায় ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ ছাড়া বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। অভিযানে ১০ এপিবিএন বরিশালের একটি টিম সহায়তা করেছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ