ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • কান্নাকাটির তালিকায় পিরোজপুরের সন্তান জায়েদ খান 

    কান্নাকাটির তালিকায় পিরোজপুরের সন্তান জায়েদ খান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে নায়ক রিয়াজ এবং নায়িকা নাসরিনের পর এবার কাঁদলেন জায়েদ খান। টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই অভিনেতা।

    রোববার (২৩ জানুয়ারি) বিকেলে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

    কান্না জড়ানো কণ্ঠে জায়েদ বলেন, ‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

    এরপর কান্না সামলে জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই এত শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি, নিজের টাকা দিয়ে চা খেতে হয়। সেখানে এখন দুইটা কফির মেশিন; মিশা-জায়েদ পরিষদের অবদান। তিনটা ফ্রিজ সমিতিতে, একুশটা লাইট জ্বলে। এসব আমরা করেছি। এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি।’

    করোনার সময়ের কথা উল্লেখ করে জায়েদ বলেন, ‘এফডিসিতে ১১টা কুকুর আছে, না খেয়ে শুকিয়ে গেছে। সেই কুকুরগুলোকেও রান্না করে নিয়ে খাইয়েছি। আমি জীবনটা দিয়ে দিয়েছি এই শিল্পী সমিতির জন্য।’

    উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এবারও জায়েদ খান ও মিশা সওদাগর যৌথভাবে প্যানেল গঠন করেছেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ