রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ৩৪১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ২১ গ্রাম আইস জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এসএম