ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ শুরু

    ভোলায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী। 

    বরিশাল বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি উপপরিচালক হাসান ওয়ারিসুল করিম, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির প্রমূখ। 

    কৃষি বিভাগ জানায়, ভোলা জেলায় এই প্রথম ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের মাধ্যমে চারা রোপণ শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের ১১০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো (হাইব্রিড দুর্বার) ধানের আবাদ করার উদ্যোগ নিয়েছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধানবীজসহ সকল খরচ কৃষি বিভাগ বহন করছে। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় কৃষকরা এই নতুন পদ্ধতিতে ধান চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। 

    এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে জানান, এই পদ্ধতিতে কৃষকের খরচ প্রায় অর্ধেক হবে। সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় সেখানে এই পদ্ধতিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হবে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ