অন্যরকম এক গল্পে মোশাররফ-তানজিন তিশা

ব্যতিক্রমী গল্পের নাটকে অভিনয় করে প্রশংসিত মোশাররফ করিম। আবারও তার প্রমাণ রাখলেন তিনি। নাটকটির নাম ‘ওলটপালট’। এসআর মজুমদারের পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে পর পর তিনবার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মীরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মীরা হলেন তানজিন তিশা।
নামের সঙ্গে মিল রয়েছে গল্পেও, যেখানে দেখা যাবে ঘর সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত তানজিন তিশা। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, সমাজের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এখন নিয়মিত নাটক তৈরি হচ্ছে। সেই ধারাবাহিকতায় নাটকটি তৈরি হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।
তানজিন তিশা বলেন, মোশাররফ ভাই আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে অভিনয উপভোগ্য। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
সিএমভি প্রযোজিত নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এসএম