ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে : বরিশালে জামায়াত আমির ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব ঝালকাঠিতে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
  • বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিলেন ১ লাখ ৩৩ হাজার মানুষ

    বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিলেন ১ লাখ ৩৩ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে টালমাটাল সময়ের মাঝে এই মরণব্যাধি প্রতিরোধে এখন পর্যন্ত বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৩ হাজার ২৮৯ জন, প্রথম ডোজ দুই লাখ ৫১ হাজার ৩৪৫ জন।

    গতকাল সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    অন্যদিকে, বরিশাল বিভাগে করোনা ভাইরাসের প্রথম ডোজ দিয়েছে দুই লাখ ৫১ হাজার ৩৪৫ জন।

    এখন পর্যন্ত সরাদেশে সবমিলিয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। এরমধ্যে ৩৬ লাখ আট হাজার ৮১৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯০৬। অন্য দিকে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ১৯ লাখ ৫৬ হাজার ৩১৪ এবং নারী ১০ লাখ ৬৬ হাজার ৮৫৫ জন।

    এছাড়া এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। 

    গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ২১ জনকে টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

    প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা পাওয়া নিয়ে সংকট দেখা দেওয়ায় আপাতত গণহারে প্রথম ডোজের টিকার প্রয়োগ বন্ধ আছে। তবে সরকার রাশিয়া ও চীন থেকে বিকল্প ব্যবস্থা টিকা আনার ব্যবস্থা করছে। চলতি মাসেই বিকল্প উৎস থেকে টিকা এলে আবার প্রথম ডোজের টিকার প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।


    টিএইচএ/ তানভীর হাসান আকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ