ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • জায়েদ খানের বিয়ের প্রস্তাব উঠলো এফডিসিতে

    জায়েদ খানের বিয়ের প্রস্তাব উঠলো এফডিসিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৩ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভা। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জায়েদ খান। পরিচিতি সভায় নিজের বক্তব্যে জায়েদ জানান, তিনি সমিতির জন্য নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ত্যাগ করেছেন।

    মৃত মায়ের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে জায়েদ বলেন, ‘আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোমার বিয়ে করতে হবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

    এই কথার প্রেক্ষিতে এবার জবাব দিলেন বিপরীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় নন্দিত এই নায়ক জায়েদকে বিয়ে করতে পরামর্শ দেন।

    ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মায়ের মাগফেরাত কামনা করি। তিনি হয়ত ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা-কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শুনোনি কিন্তু আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো।’

    শিল্পী সমিতি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীন দেশের শিল্পী সমিতি। এই শিল্পী সমিতিকে আমরা কেনো রোহিঙ্গা ক্যাম্পের মতো করবো। আমরা এখানে শান্তিতে অবাধে চলাফেরা করবো। এখানে শিল্পীরা সম্মানের সঙ্গে থাকবো। শিল্পী সমিতিতে এসে আপনাদের সেই সম্মান আমরা বৃদ্ধি করবো।’

    ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়াও এই পরিষদে রয়েছেন রিয়াজ, অমিত হাসান, নিরব, ইমনসহ আরও অনেক তারকা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ