ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গৌরনদীতে মাদকসহ ৮ বিক্রেতা গ্রেপ্তার

    গৌরনদীতে মাদকসহ ৮ বিক্রেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ৪০ গ্রামে গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ ৮ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কটকস্থল গ্রামের রমজান প্যাদা (২৮), রাসেল সরদার  (২৯), দক্ষিণ কটকস্থল গ্রামের শাহিন সরদার  (৩২), সুন্দরদী গ্রামের আলিম সরদার  (২০), রাসেল ঘরামী (৩০), সুজন ভূইয়া (৩০), সোহেল শিকদার (৩০), টরকীরচর গ্রামের খোর্শেদ হাওলাদার (২৩)।

    সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের সোহেল শিকদারের বাড়ির  কাচারি ঘর থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    গৌরনদী থানার  এস.আই মো. শাহ্জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় একদল ফোর্স (পুলিশ) নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরদী গ্রামের সোহেল শিকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির কাচারি ঘর থেকে ৪০ গ্রাম গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা ও  তাদের ৪ সহযোগীকে গ্রেফতার করে।  

    এ ব্যাপারে তিনি বাদি হয়ে গ্রেপ্তারকৃত ওই ৮ জনকে আসামি করে রাতেই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ওই ৮ জনকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে এসআই শাহ্জাহান জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ