প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু

প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুঁলিয়া আজ ঐক্যবদ্ধ, বিগত দিনগুলোতে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম,খুন, মামলা ও হামলার শিকার হয়েছেন। দেশের মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ৪৮ বছরের এই পথচলায় আমাদের মূল শক্তিই হলো বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন নিশ্চিত হবে।
ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসবে। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আসুন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। দলের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করি এবং একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখি।
উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এর আগে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মিলন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ী,সাধারণ সম্পাদক মো. শাহাদৎ সরদার কমরেড, সাবেক আহবায়ক মো. আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি মো. সোলায়মান হোসেন হাইয়ুম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফায়জুল হক রাড়ী, সাধারণ সম্পাদক মো. স্বপন মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি পারভীন বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ শত শত নেতাকর্মী।
এইচকেআর