ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বিএনপির দলীয় কার্যালয় ও নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি।

    মহানগর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড.মজিবর রহমান সরোয়ার।

    প্রধান অতিথি বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দীর্ঘ ১৭ বছর তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার দেখানো পথ ধরে বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।

    তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

    এসময় একটি আধুনিক, স্বনির্ভর, গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতা কর্মীরা।

    পরে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    অপরদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি।

    জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিন।

    এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, ঢোল ও বাঁশি নিয়ে র‌্যালিতে অংশ নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ