ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

    ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দকৃত পলিথিনের ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এই পলিথিন জব্দের তথ্য নিশ্চিত করেন।

    এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সোমবার (৩১ আগস্ট) রাতে ভোলার লালমোহন পৌরসভার বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। 

    অভিযানের সময় ওই এলাকায় পাঁচটি গোডাউনে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। তল্লাশিতে গোডাউনগুলো থেকে পাঁচ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

    তিনি আরও জানান, গোডাউনে রেখে অসাধু ব্যবসায়ীরা ওই নিষিদ্ধ পলিথিনগুলো বাজারজাত করতো। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে দাবি করেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ