ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এ সিদ্ধান্ত তিনি মনে রাখবেন।

    সোমবার (৩১ আগস্ট) লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‌বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়ে আপনার চিঠি পেয়েছি। আপনার এই সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

    বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। চিঠিতে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন তিনি।

    একইসঙ্গে বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ট্রাম্প বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে, বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এর জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ