ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম এর সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এম কে. এম. তারিকুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এর সহধর্মিনীসহ বিপিইউএস এর উন্নয়নকর্মীবৃন্দ।

    শেষে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরনসহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলমান প্রকল্পের দর্জি প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ