ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • স্থগিত হচ্ছে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

    স্থগিত হচ্ছে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতির কারণে চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

    বুধবার (২৬ জানুয়ারি) পিএসসির চেয়ারম্যান নিজেই বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

    পিএসসি চেয়ারম্যান বলেন, ৪০তম বিসিএস পরীক্ষা দ্রুত শেষ করতে স্বাস্থ্যবিধি মেনে তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে পিএসসির একাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ায় সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে।

    তিনি বলেন, আমাদের ১০টি বোর্ডের মাধ্যমে এ বিসিএসের ভাইবা পরীক্ষা নেওয়া হচ্ছে। বোর্ডের সদস্যরা অসুস্থ থাকলে পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তবে, অনেক পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন বলে বৃহস্পতিবারের (২৭ জানুয়ারি) এ পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রাখা হবে। পরীক্ষা যাতে পিছিয়ে না যায় সে জন্য আগামী এ সপ্তাহ পর পের তা শুরু করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ