ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • এফডিসিতে হেলেনা জাহাঙ্গীর

     এফডিসিতে হেলেনা জাহাঙ্গীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। এবার রিল লাইফে যাত্রা শুরু করলেন তিনি। একটি সিনেমায় প্রথমবারের মতো অতিথি চরিত্রে অভিনয় করেছেন হেলেনা জাহাঙ্গীর। সিনেমার নাম ‘ভাইয়ারে’।

    এ প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘প্রথমবারের মতো অভিনয় করেছি। এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে মিলে গিয়েছে। ইচ্ছা আছে, ভালো কোনো চরিত্র পেলে অভিনয় করব।’


    ভবিষ্যতে সিনেমা প্রযোজনা করতে আগ্রহী হেলেনা জাহাঙ্গীর। তিনি জানান, ‘আমি সিনেমা বানাতে চাই। আমার খুব শখ বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাব। আমাদের নেত্রী যেসব উন্নয়ন করেছে সেগুলো নিয়ে সিনেমা বানাতে চাই। পরবর্তীতে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, পিছিয়েপড়া মানুষদের নিয়ে সিনেমা বানালে আমি ইনভেস্ট করব। ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করছি, দেখি যৌথ প্রযোজনায় কোনো সিনেমা বানানো যায় কিনা।’

    রকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘ভাইয়ারে’ সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, এ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বড়দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে। মো. ফখরুল হোসেনের প্রযোজনায় সিনেমার কাহিনি, সংলাপ, গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ