ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মাদক নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতন

      মাদক নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের সিএন্ডবি রোডের ‘সেইভ দ্যা লাইফ’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।  

    বিষয়টি টের পেয়ে স্বজনরা ওই মাদক নিরাময় কেন্দ্র ও এর মালিক মোস্তাফিজুর রহমান সুমনের মালিকানাধীন একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
     
    নির্যাতনের শিকার মো. সোহেল ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

    বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।  

    ত্রিশোর্ধ্ব সোহেলের স্বজনরা জানায়, তাদের সন্তান মাদকাসক্ত হয়ে পড়ার কারণে ১৩ জানুয়ারি সোহেলকে ‘সেইভ দ্যা লাইফ’ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করনো হয়। ভর্তির প্রথম দিনে সোহেলকে হাতকড়া পরিয়ে এবং লোহার খাটে রেখে নির্যাতন শুরু হয় এবং খাবারেও তাকে কষ্ট দেওয়া হয়েছে। এই বিষয়টি জানতে পেরে স্বজনরা বুধবার সন্ধ্যা রাতে তাকে নিয়ে যায়। কিন্তু বাসায় ফেরার পরে সোহেল অসুস্থ হয়ে পড়েন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ‘সেইভ দ্যা লাইফ’ ও এর মালিকের রেস্টুরেন্টে ভাঙচুর করে।  

    এই হামলায় অন্তত ২৫ থেকে ৩০ যুবক অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

    সোহেলের স্ত্রী মরিয়ম জেবু জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।  

    নিরাময় কেন্দ্রের মালিক শাখাওয়াত হোসেন মিঠু বলেন, মাদকাসক্ত সোহেলকে নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই অন্তত ২০ থেকে ৩০ যুবক একত্রিত হয়ে আকস্মিক দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমাদের ৫ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।

    কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, সেইভ দ্যা লাইফ মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে স্বজনরা দুটি প্রতিষ্ঠানে হামলা করে এমন খবর ছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানাবো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ