ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯’শ গ্রাম হেরোইনসহ মোঃ মিজানুর রহমান (৩৯) নামে একজনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজার এলাকার ডোম পাড়ায় এ অভিযান চালান র‌্যাব-৫ সদস্যরা।

    ধৃত ব্যক্তি হচ্ছেন জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজারের (ডোম পাড়া) মৃত আব্দুর রহমানের ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির’র নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজারের ডোম পাড়াস্থ বসত বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে অভিযান চালিয়ে ৯’শ ৩৫ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করে।

    এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ