ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আগৈলঝাড়ায় আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামী কারাগারে

    আগৈলঝাড়ায় আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামী কারাগারে
    ছবি : মৃত গৃহবধ‍ূ মেঘলা আক্তার ইতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় স্বামীকে বিদেশ যেতে বাবার পরিবার থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে না পারায় জীবন দিতে হলো দশম শ্রেণীতে পড়ুয়া কিশোরী গৃহবধ‍ূ মেঘলা আক্তার ইতি’কে।

    মেঘলার মৃত্যুর তিন দিন পর পাঁচ লাখ টাকা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বোনকে হত্যার অভিযোগে বোন জামাই শিহাব হোসেন পাইক (১৯) ও তার বাবা, মা’কে অভিযুক্ত করে আদালতে হত্যা মামলা দায়ের করেছে নিহত মেঘলার ভাই নয়ন সরদার। অভিযুক্ত কিশোর স্বামী শিহাব এর আগে দায়ের হওয়া আত্মহত্যা প্ররোচণা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন।

    বুধবার জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলা (সিআর ১২/২২) সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত রুহুল আমিন সরদারের মেয়ে ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০ম শ্রেণীর ছাত্রী মেঘলা আক্তার ইতি’র (১৭) সাথে গত চার মাস পূর্বে একই উপজেলার পাশবর্তী যবসেন গ্রামের জাহাঙ্গীর পাইকের ছেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র শিহাব হোসেন পাইক (১৯) ওরফে ধলুর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। এর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ফুসলিয়ে নিয়ে পরিবারের অসম্মতিতে শিহাব নোটারী পাবলিকের মাধ্যমে মেঘলাকে বিয়ে করে।

    বিয়ের পরে মেঘলার শ্বশুর জাহাঙ্গীর হোসেন পাইক ও শাশুড়ি ময়না বেগম ছেলে শিহাবের যৌতুক বিহীন বিয়ে মেনে নিতে না পারায় বাবা-মা’র প্ররোচণায় শিহাবকে বিদেশ পাঠাতে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য মেঘলাকে নানা ভাবে অত্যাচার নির্যাতন শুরু করে। মেঘলা তার স্বামী ও শ্বশুর- শাশুড়ির নির্যাতনের কথা বাবার পরিবারকে ফোনে জানাতো। অত্যাচার ও নির্যাতনের এক পর্যায়ে গত ২২ জানুয়ারী রাতে মেঘলাকে মারধর করে উল্লেখিত অভিযুক্তরা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।

    মেঘলাকে হত্যার পর স্থানীয় কোন লোকজন বা পুলিশকে খবর না দিয়ে লাশও নামিয়ে ফেলে তাঁরা।  
    আদালতে দেয়া অভিযোগে আরও বলা হয়েছে, শিহাবের পরিবার প্রভাবশালী হওয়ায় থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করে ২৩ জানুয়ারী পুলিশের লিখিত এজাহারে মেঘলা আত্মহত্যা প্ররোচণার অভিযোগে তার মা’য়ের অসম্মতিতে স্বাক্ষর নিয়ে একটি মামলা গ্রহণ করে পুলিশ, (জিআর ১০/২০২২)।

    ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নূর আলম আত্মহত্যার প্ররোচণায় স্বামী শিহাবকে আটক করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত শিহাবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

    আদালতের বিচারক নয়ন সরদারের অভিযোগ আমলে নিয়ে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ