ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

     দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে আব্দুল খালেক (৬৫) নামে  অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত  আবদুল খালেক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের  চরশুভী  পাটোয়ারি বাড়ির মুনাফ পাটোয়ারির ছেলে। স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনা সদস্যের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে।

    নিহত সেনা সদস্য’র মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার  সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে পূর্ববিরোধের জেরে  ,মোফাজ্জল গংরা তার ওপর হামলা করে। এসময় তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।  স্থানীয়রা  তাকে উদ্ধার করে  বাড়িতে নিয়ে  যান। পরে অবস্থার অবনতি দেখে  পরিবারের সদস্যরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান  বলেন, ‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ