ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মালায়লি বিয়ে সম্পন্ন, সন্ধ্যায় বাঙালি বিয়ে

     মালায়লি বিয়ে সম্পন্ন, সন্ধ্যায় বাঙালি বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ (২৭ জানুয়ারি) প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার মালায়লি মতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মূলত বরের পরিবারের নিয়মেই এই বিয়ের আয়োজন করা হয়। এদিকে সন্ধ্যার লগ্নে বাঙালি রীতিতে বিয়ে সম্পন্ন হবে সুরজ-মৌনির।

     

    এরই মধ্যে নবদম্পতির মালায়লি রীতির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়তেই নতুন দম্পতির জন্য শুভকামনার বন্যা বয়ে যায়।

    বিয়েতে ট্র্যাডিশনাল লাল পাড়ের সাদা কাঞ্জিবরম পরেছিলেন মৌনি। আর ক্রিম কালারের পাঞ্জাবির সঙ্গে সাদা ধুতি পরেছিলেন সুরজ। দক্ষিণী সাজেই দেখা মিলল বিয়ের সকালে বাঙালি কন্যা মৌনির।

    প্রসঙ্গত, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন তিনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন।

    তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে। বলিউডে মৌনির যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। যেখানে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও মৌনি রায়ের অবস্থান উল্লেখযোগ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ