ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কোটি টাকার অনিয়ম করেছেন সুজন সম্পাদক : সিইসি

     কোটি টাকার অনিয়ম করেছেন সুজন সম্পাদক : সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে ১ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন তিনি।


    এ সময় শামসুল হুদা কমিশনের সমালোচনায় তিনি বলেন, সাংবিধানিক ব্যত্যয় ঘটিয়ে ৬৯০ দিন পর নির্বাচন করেছিলেন তারা। বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। তাই কিসের ভিত্তিতে বদিউল আলমকে কমিশনে কাজ দিয়েছিলেন সাবেক সিইসি শামসুল হুদা সেই প্রশ্নও তুলেছেন সিইসি নূরুল হুদা।

    সিইসি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালীন কারও কাছে অবনত হননি তিনি। এছাড়া ৪২ বিশিষ্ট নাগরিক যে অভিযোগ করেছেন সেটিও সত্য নয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ