ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর গ্রেপ্তার বরিশালে গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা প্রদান নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বরিশালে স্থানীয় কমিটি গঠনের ঘোষণা আধুনিক সাংবাদিকতার পথিকৃত মুনির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি  
  • দ্বিতীয়বার করোনা পজিটিভ শহীদ আফ্রিদি

     দ্বিতীয়বার করোনা পজিটিভ শহীদ আফ্রিদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষবারের মতো পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন কিংবদন্তী অল-রাউন্ডার শহীদ আফ্রিদি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবার পিএসএল খেলেই অবসরে যাবেন বলে আগেই জানিয়ে দেন তিনি।

    তবে আসর শুরুর আগে ধাক্কা খেলেন শহীদ আফ্রিদি। নিয়মিত কোভিড পরীক্ষায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।


    কোভিড পজিটিভ হওয়ায় পিসিবির প্রোটোকল মেনে বাড়িতেই কোয়ারেন্টাইন করবেন এবং সাত দিনের কোয়ারেন্টাইন শেষে কোভিড নেগেটিভ হলে পুনরায় যোগ দেবেন দলে।

    দ্বিতীয়বারের মতো কোভিড আক্রান্ত হওয়ায় আফ্রিদি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের শুরুর ম্যাচগুলোতে খেলবেন না। বলা হচ্ছে একেবারে লাহোর লেগের ম্যাচগুলোতে যোগ দেবেন দলের সঙ্গে।

    পারিবারিক এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে আফ্রিদি পিএসএলের জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেন। যদিও পরে আবার জৈব বলয়ে প্রবেশের জন্য কোভিড পরীক্ষা করান। এই পরীক্ষাতেই কোভিড পজিটিভ হন তিনি।

    উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করার পরে বুধবার সকালে তিনি মেডিকেল চেকআপের জন্য জৈব বলয় ছাড়েন, তবে রাতে ফিরে আসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ