ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা

    আক্রান্তের এক বছর পরও থাকে করোনার উপসর্গ

    আক্রান্তের এক বছর পরও থাকে করোনার উপসর্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এক বছর পরও করোনা পরবর্তী উপসর্গ দেখা যেতে পারে। আর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগীদের করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২ থেকে ৩ গুণ বেশি।

    বুধবার (২৭ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির সহযোগিতায় আইইডিসিআরের ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি-বি) করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক উপসর্গ পরবর্তী জটিলতাগুলো নিয়ে গবেষণা করে এ তথ্য জানিয়েছে।

    তবে কবে থেকে এবং কতজন রোগীর ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে তা জানায়নি আইইডিসিআর। অনেক করোনা আক্রান্ত রোগী সংক্রমণের পরবর্তী সময়ে বিভিন্ন উপসর্গে ভুগে থাকেন যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী উপসর্গ বা পোস্ট কোভিড কন্ডিশনস বলছে।

    আইইডিসিআর ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার ৩ মাস পর ৭৮ শতাংশ মানুষের শরীরে উপসর্গ দেখা গেছে। এছাড়া ছয় মাস পর ৭০ শতাংশ, নয় মাস পর ৬৮ শতাংশ এবং এক বছর পর ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনা পরবর্তী উপসর্গ দেখা গেছে। গবেষণার বরাত দিয়ে আইইডিসিআর বলছে, অসংক্রামক রোগ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের করোনা পরবর্তী উপসর্গের আশঙ্কা ২ থেকে ৩ গুণ বেশি।

    এতে প্রতীয়মাণ হয় যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়া কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরী।

    আইইডিসিআর জানিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিয়মিত ওষুধ সেবন করছেন তাদের করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা যারা ওষুধ সেবন করেন তাদের তুলনায় নয় ভাগ পর্যন্ত কমে যায়। একইভাবে ডায়াবেটিস রোগীদের মধ্যে নিয়মিত ওষুধ সেবনকারী করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা যারা ওষুধ সেবন করেন না তাদের তুলনায় প্রায় ৭ ভাগ কমে যায়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ