ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ২৪ ঘন্টায় বরিশালে আক্রান্তের হার ৪০ দশমিক ১৭ শতাংশ

    ২৪ ঘন্টায় বরিশালে আক্রান্তের হার ৪০ দশমিক ১৭ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ সময়ে আক্রান্ত হয়ে ভোলায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮ জন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৪০ দশমিক ১৭ শতাংশ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৯৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৯১ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩০ জন।

    ভোলায় নতুন ৫৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৭৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

    পিরোজপুরে নতুন ৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৯ জন।

    বরগুনায় নতুন ২৭ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১০ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। ঝালকাঠিতে নতুন ৫৫ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৫ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৯৪ জন পজিটিভ ও ১৪০ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪০ দশমিক ১৭ শতাংশ।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ২৮ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮২ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯২৫ জন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ