ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • হিরো আলমকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ

    হিরো আলমকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলছে। এ নির্বাচনে হিরো আলম ভোটার না হলেও নির্বাচন উপলক্ষে ঘুরতে এসেছেন এফডিসিতে। কিন্তু তাকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ।

    জানা গেছে, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে এসেন হিরো আলম। এ সময় সাধারণ দর্শকদের নজরে পড়েন হিরো আলম। এক পর্যায়ে ফটোশুটে আটকা পড়েন। দর্শকদের ফটোশুটের কারণে তিনি আহত হন। এসময় ভক্তদের ভিড় থেকে হিরো আলমকে রক্ষা করতে পুলিশ লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে।

    হিরো আলম অভিযোগ করে বলেছেন, এফডিসিতে আমার উপর হামলা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এলাকা থেকে পুলিশ আমাকে বের করে দিয়েছে।

    এদিকে সকাল থেকেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ