ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিদেশীদের কাছে অপপ্রচারকারীরা দেশদ্রোহী: তথ্যমন্ত্রী

    বিদেশীদের কাছে অপপ্রচারকারীরা দেশদ্রোহী: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা টাকা পয়সা খরচ করে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেন, তারা দেশদ্রোহী। বিএনপির মহাসচিব নিজে স্বাক্ষর করে বিদেশিদের কাছে দেশের সাহায্য পুনর্মূল্যায়নের জন্য চিঠি দিয়েছেন।

    শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    হাছান মাহমুদ বলেন, ইউপি নির্বাচনের ফলাফল প্রমাণ করে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। বিএনপি বা অন্য কোনও দল নয়।

    মন্ত্রী বলেন, চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রমাণিত হয় আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই।

    তিনি বলেন, বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিএনপি বেনামে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি তো স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা হাতেগোনা কয়েকটায় বিজয়ী হয়েছে। কিন্তু ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ বেশিরভাগ বিজয়ী হয়েছে। সেটা দলের হোক বা বিদ্রোহী হোক। বিদ্রোহী যারা তারাও আওয়ামী লীগ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ