ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হিজলায় ভিক্ষুকের বসতঘর আগুনে পুড়ে ছাই

     হিজলায় ভিক্ষুকের বসতঘর আগুনে পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী এক ভিক্ষুকের বসতঘর আগুনে পুড়ে চাই হয়ে গেছে। উপজেলার বরজালিয়া ইউনিয়নের বরজালিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক আবুল হোসেন বেপারীর ঘরে বুধবার দিবাগত গভীর রাত অনুমানিক ১ টার সময় এ ঘটনা ঘটে।

    প্রতিবন্ধী আবুল বেপারীর  কান্না কন্ঠে বলেন, গত ২৩ জানুয়ারী স্ত্রী বাধক্যজনিত কারনে মারা যায় সেই শোক না কাটতেই আমার ঘরটি বুধবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । ঘর পুড়ে যাওয়ায় আমার এতিম সন্তাদের কে নিয়ে মাথা খোজার ঠাই নেই।  ব্যাপারে ভিক্ষুক আবুল হোসেনের ছেলে সাইফুল জানায় আমার মায়ের কুলখানী উপলক্ষে আমরা সকলে নানা বাড়ি ছিলাম। রাত ১ টার সময় সংবাদ পাই আমাদের বসতঘর আগুন লাগছে। এই সংবাদ পেয়ে বাড়িতে এসে দেখি ঘরটি পুড়ে গেছে।

     হিজলা থানা ফায়ার সার্ভিস কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার বলেন আমরা বসতঘরে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। হিজলা উপজেলা সদর বরজালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার জানায় ঘটনাটি খুবই দুঃখজনক।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থানে গিয়েছিএবং ক্ষতি ভিক্ষুক আবুল হোসেন কে বাসস্থানের জন্য ২ ব্যান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করেছি।এছাড়া সরকারী ভাবে সাহায্য দেওয়ার ব্যবস্থা করবো।

    এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সাহায্যর জন্য আবেদন করলে আমি পরিবারটিকে সরকারী ভাবে সহযোগিতা করবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ