ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হিজলায় রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ:বিপাকে ৩ শতাধিক পরিবার

    হিজলায় রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ:বিপাকে ৩ শতাধিক পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মান করছে একটি প্রভাবশালী চক্র।

    সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে ছিদ্দিক সরদার রুহুল আমিন সরদার ও জাহাঙ্গির সরদার শত বছরের যাতায়াতের রাস্তাটি দখল করে দেওয়াল নির্মান করে বন্ধ করে দেয় এবং সেখানে সরকারী দেওয়া গভীর নলকুপ(ডিপটিউবয়েল) থেকে গ্রামের মানুষ পানি নেওয়া বন্ধ হয়ে গেছে।

    এ সংবাদ পেয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাহান তালুকদার গুয়াবাড়িয়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য রাকিব সিকদার,সাবেক ইউপি সদস্য হানিফ প্যাদা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনা স্থানে পরির্দশন করে দেওয়াল নির্মানের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা মানেনি। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।

    যে কোনো সময় সেখানে অপ্রতিকর ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে দেওয়াল নির্মানকারী জাহাঙ্গির সরদারের সাথে আলাপকালে তারা দাবি করেন আমরা আমাদের পৈত্তিক সম্পত্তিতে দেওয়াল নির্মান করছি।এতে বাধা দেওয়ার কি আছে।

    এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগী মতিন বেপারী মোতাহার হোসেন শিউলি বেগম সহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান আমাদের এলাকার এই রাস্তাটি অনেক পুরাতন।তাছাড়াও এ রাস্তা দিয়ে দৈনিক প্রায় ৫ শতাধিক লোকের যাতায়াত আছে।কিন্তু তারা প্রভাব ও টাকার দাপটে রাস্তাটি দখল করে দেওয়াল নির্মান করছে।আমরা বিষয়টি জনপ্রতিনিধি সহ প্রশাসনকে জানিয়েছি।

    এ বিষয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার জানান এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দেখে রাস্তাটি সংস্কার করার ৫ মেট্রিক টন কাবিখা বরাদ্দ দিয়েছি।তিনি আরো বলেন রাস্তা বন্ধ করে যে চক্রটি দেওয়াল নির্মান করতে পায়তারা চালাচ্ছে তাদের কে দেওয়াল নির্মান করতে দেওয়া হবে না।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ